প্রশ্নোত্তর (FAQ)

ভর্তি ও একাডেমিক বিষয়ে অভিভাবকদের সাধারণ জিজ্ঞাসা ও উত্তর এক জায়গায় সাজানো হয়েছে।

যা জানা প্রয়োজন

নিচের যেকোনো বিষয়ে ক্লিক করলে বিস্তারিত খুলে যাবে।

অভিভাবকদের সাধারণ জিজ্ঞাসা ও উত্তর

১. এটি কী ধরনের মাদরাসা? ইংলিশ ভার্সন/মিডিয়াম কি?
এটি বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত আলিয়া মাদরাসা। ইংলিশ ভার্সন বা মিডিয়াম নয়; তবে আরবি ও ইংরেজিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
২. কোন কোন শ্রেণিতে ভর্তি নেওয়া হয়?
সাধারণত প্লে গ্রুপে ভর্তি নেওয়া হয়। অন্যান্য শ্রেণিতে আসন খালি থাকা সাপেক্ষে ভর্তি নেওয়া হয়। এক্ষেত্রে সরাসরি মাদরাসার অফিসে যোগাযোগ করতে হয়।
৩. কোন শ্রেণিতে ভর্তির বয়সসীমা কত?
প্লে: ৩.৫ থেকে ৪.৫ বছর
নার্সারি: ৪–৫ বছর
কেজি: ৫–৬ বছর
প্রথম শ্রেণি: ৬–৭ বছর
পরবর্তী শ্রেণিগুলোতেও একই ধারাবাহিকতা অনুসরণ করা হয়।
৪. মাদরাসায় হিফযের ব্যবস্থা আছে কিনা? পুরো কুরআন মুখস্থ করানো হয় কিনা?
আলাদা হিফয কোনো শাখা নেই। তবে শ্রেণিভিত্তিক নিয়মিত পড়ালেখার পাশাপাশি মেধা অনুযায়ী কুরআন মুখস্থকরণের সুযোগ রয়েছে। পুরো কুরআন মুখস্থ করানো বাধ্যতামূলক নয়। কুরআন হিফযের বিষয়টি আল্লাহ তা'আলার দয়া ও নিজ প্রচেষ্টার উপর নির্ভরশীল। তবে এ ব্যাপারটি অনেক গুরুত্বের সাথে দেখা হয়।
৫. মাদরাসা কোন শ্রেণি পর্যন্ত চালু আছে?
বর্তমানে প্লে থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত চালু আছে। ২০২৭ শিক্ষাবর্ষে পঞ্চম শ্রেণি চালু হবে, ইন-শা-আল্লাহ। পর্যায়ক্রমে আলিম (এইচএসসি) পর্যন্ত চালুর পরিকল্পনা রয়েছে।
৬. একাডেমিক বছর কোন মাস থেকে শুরু হয়?
জানুয়ারি মাস থেকে।
৭. বালক ও বালিকাদের শ্রেণিকক্ষ কি আলাদা?
হ্যাঁ। বালক ও বালিকাদের শ্রেণিকক্ষ পৃথক।
৮. পরিবহন সুবিধা আছে কিনা?
হ্যাঁ। বর্তমানে পাঁচটি রুটে বাস চলাচল করে। আসন খালি থাকা সাপেক্ষে পরিবহন সুবিধা দেওয়া হয়।
৯. ভর্তির প্রক্রিয়া কী?
অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকে অনলাইনে আবেদন → নির্ধারিত দিনে মাদরাসা থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ → মূল্যায়ন ও বাছাই প্রক্রিয়া → নির্ধারিত দিনে ভর্তি কার্যক্রম সম্পন্নকরণ।
১০. ভর্তির সময়ে কী কী লাগবে?
শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের ৪ কপি রঙিন ছবি, জন্ম নিবন্ধনের ফটোকপি, মাতা ও পিতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং ২ কপি করে রঙিন ছবি। মাতা-পিতার অবর্তমানে অভিভাবক হলে তার ২ কপি রঙিন ছবি এবং জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।

উত্তর পাননি?

ভর্তি সংক্রান্ত তথ্য, ক্যাম্পাস পরিদর্শন বা অন্য যেকোনো বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করুন—আমরা সহযোগিতা করব।