মিশন ও ভিশন

দ্বীনি জ্ঞান, ভাষাগত সক্ষমতা ও যুগোপযোগী শিক্ষার সমন্বয়ে দায়িত্বশীল, দক্ষ ও দূরদৃষ্টিসম্পন্ন প্রজন্ম গড়ে তোলাই আমাদের অঙ্গীকার।

আকিজ ফাউন্ডেশন মাদরাসা কেরাণীগঞ্জের শিক্ষাদর্শ

বর্তমান বিশ্ব দ্রুত পরিবর্তিত হচ্ছে। জ্ঞান-বিজ্ঞান, প্রযুক্তি, যোগাযোগ ও কর্মক্ষেত্রের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে সন্তানদের সময়োপযোগী জ্ঞান ও দক্ষতা অর্জন প্রয়োজন। একই সঙ্গে প্রয়োজন এমন একটি সুদৃঢ় ঈমান, মূল্যবোধ ও জীবনদর্শন, যা তাদের অর্জিত জ্ঞান ও দক্ষতাকে কল্যাণের পথে পরিচালিত করবে। আকিজ ফাউন্ডেশন মাদরাসা কেরাণীগঞ্জ এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তোলার প্রায়াস চালায়, যেখানে কুরআন-সুন্নাহর জ্ঞান, ইসলামী মূল্যবোধ ও উন্নত চরিত্রের সঙ্গে আধুনিক জ্ঞান, সৃজনশীলতা ও প্রয়োজনীয় দক্ষতার সমন্বয় ঘটবে।

আমরা এমন সন্তান গড়ে তুলতে চাই, যারা কথা বলার সময় আল্লাহ ও রাসূলুল্লাহ ﷺ-এর নির্দেশনাকে সামনে রাখবে, যাদের আলোচনা ও চিন্তার সূচনা হবে কুরআন-সুন্নাহর আলোকে; যারা মিহরাবে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কুরআন তিলাওয়াত ও সালাত আদায়ে অভ্যস্ত হবে; যারা বাবা-মায়ের চোখের শীতলতা এবং পরিবারের জন্য প্রশান্তির কারণ হয়ে উঠবে। একই সঙ্গে তারা জ্ঞান, দক্ষতা, নেতৃত্ব ও দায়িত্ববোধে নিজেদের এমনভাবে প্রস্তুত করবে, যেন ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কার্যকর ভূমিকা রাখতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সন্তানদের এমন ঈমানদার, চরিত্রবান, যোগ্য ও কল্যাণমুখী মানুষ হিসেবে গড়ে ওঠার তাওফিক দান করুন এবং তাদেরকে দ্বীন, দেশ ও মানবতার জন্য কবুল করুন। আমীন।