ভর্তির সময় অভিভাবক ও শিক্ষার্থীর প্রদত্ত অঙ্গীকারনামা—যেখানে শৃঙ্খলা, দায়িত্ববোধ ও ইসলামী পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতিগুলো স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
আমি স্বজ্ঞানে ও সুস্থ মস্তিষ্কে এই মর্মে সাক্ষ্য ও অঙ্গীকার করছি যে, উপরোক্ত সকল তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সঠিক ও সত্য। আমি আমার এবং আমার সন্তানের সার্বিক অবস্থা, আচরণ ও অগ্রগতি সম্পর্কে মাদরাসা কর্তৃপক্ষের পর্যবেক্ষণ ও সিদ্ধান্তকে সম্মান করব।
মাদরাসার নিয়ম-কানুন, শৃঙ্খলা ও আচরণবিধির সঙ্গে আমার সন্তান বা আমার কোনো কার্যক্রমের অসঙ্গতি পরিলক্ষিত হলে এবং তার ভিত্তিতে মাদরাসা কর্তৃপক্ষ বছরের যেকোনো সময়ে আমার সন্তানের বিরুদ্ধে বহিষ্কার বা ভর্তি বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করলে আমি তা মেনে নিতে বাধ্য থাকব।
আল্লাহ তাআলা আমাদের সন্তানদের দ্বীন, ইলম, আমল ও উত্তম আখলাকে গড়ে তোলার তাওফিক দান করুন। আমীন।
আমি এই মর্মে অঙ্গীকার করছি যে, উপরোক্ত বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খরূপে পালনে সর্বদা সচেষ্ট থাকব এবং মাদরাসা ও রাষ্ট্র বিরোধী কোনো কাজ করব না, ইন-শা-আল্লাহ। আমার মন্দ কোনো কর্মের দায় (আল্লাহ না করুন) প্রতিষ্ঠানের উপর বর্তাবে না।